শোক সংবাদ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:৩৫
আ. হাকিম মাস্টার ও আ. খালেক কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের কেরামত আলী মাস্টারের ২ ছেলে আ. হাকিম মাস্টার ও আ. খালেক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত বুধবার রাতে প্রায় একই সময়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। আ. হাকিম মাস্টারকে তার কর্মস্থল সুন্দলপুরে এবং আ. খালেককে শোলাকান্দি গ্রামে দাফন করা হয়েছে। মো. আব্দুল খালেক পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা নিবাসী ও বনবিভাগের অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার মো. আব্দুল খালেক (৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শরনখোলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মো. বাবর আলী নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার বাসিন্দা ও সাপ্তাহিক এশিয়া বিচিত্রার সম্পাদক আবু হানিফ ইমরানের বাবা মো. বাবর আলী (৬৫) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। শামছুল হুদা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বাবা শামছুল হুদা (৭৫) গতকাল ময়মনসিংহে গফরগাঁও উপজেলার সৈয়দপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। পাখিজা আখতার রংপুরে বদরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন পাইকারের স্ত্রী পাখিজা আখতার (৫০) ক্যান্সার রোগে আক্রান্ত থাকা অবস্থায় গত মঙ্গলবার পৌর শহরের বালুয়া ভাটা গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ নিউজ এজেন্সির কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি ও টেকনাফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী (৩৪) দীর্ঘদিন জন্ডিসে আক্রান্ত থাকা অবস্থায় গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন। সহিদুল ইসলাম মজুমদার চাঁদপুরে কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা ও বুরগী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল ইসলাম মজুমদার (৭২) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। ওয়াসিম উদ্দীন শাহ দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. আলহাজ্ব ওয়াসিম উদ্দীন শাহ (৮৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। রেজিয়া বেগম দৈনিক কালের কণ্ঠের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খানের মা রেজিয়া বেগম (৭৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মো. আক্তার হোসেন মাখন মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি মো. শাহীন হোসেনের বড় ভাই ব্যবসায়ী মো. আক্তার হোসেন মাখন (৪৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আমেনা খাতুন ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মাস্টারের মা আমেনা খাতুন (৭৭) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।