পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:৪৮
জেলার বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনকে ঘিরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে শিলিগুড়ির ফুলবাড়ী ল্যান্ড পোর্ট ও বাংলাবান্ধা বন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শুক্রবার ভারতে ফ্রাইডে হলিডে থাকার কারণে বন্ধ থাকবে এ কার্যক্রম। আগামীকাল শনিবার থেকে ফের চালু হবে বন্দর। বাংলাবান্ধা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম জানান, সিএন্ডএফ এজেন্টদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কাল শনিবার থেকে উভয় বন্দরে এই কার্যক্রম পুনরায় শুরু হবে।