গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ১৯:৫৫
ব্যতিক্রমী আয়োজন হিসেবে বহুদিন ধরেই আলাদা একটা খ্যাতি রয়েছে ভার্জিন লন্ডন ম্যারাথনের। আর প্রতি বছরের মতো এই ম্যারাথনটির এবারের আয়োজনও জন্ম দিয়েছে একাধিক গিনেজ রেকর্ডের। ভার্জিন লন্ডন ম্যারাথনের ২০১৪ সালের আয়োজনে নতুন করে তৈরি হওয়া এই রেকর্ডগুলোর মধ্যে অন্যতম একটি হলো বিয়ের পোশাকে সবচেয়ে কম সময়ে ম্যারাথন শেষ করার রেকর্ডটি। ছেলেদের ক্যাটাগরিতে এই রেকর্ডটি গড়েন ৩৬ বছর বয়সী লি গুডউইন যিনি ম্যারাথন শেষ করতে সময় নেন ৩ ঘণ্টা ৫৪ সেকেন্ড।