গির্জায় এক চোর এসেছে তার দোষ শিকার করে ক্ষমা প্রার্থনার জন্য। যথাসময়ে ফাদারের কাছে ডাক পড়ল তার। সে ফাদারকে জানাল। আজ সকালে সে একটি মুরগি চুরি করেছে এবং এ জন্য সে অনুতপ্ত। এখন সে তার ভুল বুঝতে পেরেছে এবং এখন চুরি করা মুরগিটিও সে ফাদারেরর কাছে জমা দিতে চায়। ফাদার সব শুনে আপত্তি জানালেন। বললেন, ‘তুমি অনুতপ্ত সেটা মানলাম। কিন্তু তোমার চুরি করা মুরগি আমি রাখতে যাবে কেন? তার চেয়ে বরং যার মুরগি তুমি চুরি করেছে তার কাছে এটা ফিরিয়ে দিয়ে এসো।’ কিন্তু সে যদি ফেরত নিতে না চায়।—চোরের পাল্টা প্রশ্ন। সে যদি ফেরত না নেয় তার মানে তো সে তোমাকে এটি দিয়ে দিতে চায়। সে ক্ষেত্রে আমার কিছু করার নেই। ফাদারের কাছে এই কথা শুনে খুশি মনেই গির্জা থেকে বেরিয়ে গেল চোর। তবে বাসায় ফিরে ফাদার জানতে পারলেন তার একখানা মুরগি চুরি গেছে।
আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে বোলার আম্পায়েরর কাছে গিয়ে বললেন,
‘আচ্ছা, আমি যদি এখন আপনাকে গর্দভ বলে গালি দিই এবং বলি যে আপনি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, ঠিকমতো চোখে দেখেন না তাহলে কী আমার শাস্তি হবে?’
‘অবশ্যই হবে। এ জন্য আমি তোমাকে পরপর দুই ম্যাচে নিষিদ্ধ ঘোষণা করব?’ উত্তরে আম্পায়ার জানালেন।
‘তা না হয় মানলাম কিন্তু আমি যদি মুখে না বলে মনে মনে গালিটা দিই?’
‘সে জন্য অবশ্য কিছু হবে না।’
‘ঠিক আছে, ওসব ভুলে যান। চলুন আমরা খেলায় ফিরে যাই।
এক সর্দার মোবাইল ফোনে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে নিজের বিল জানার জন্য। তখন অপারেটর জানালেন, আপনার ‘কারেন্ট বিল’ জানার জন্য ৫৬৭-এ ফোন করুন।
উত্তরে সর্দার বললেন, ‘আরে গাধা, আমি কারেন্ট বিল কত জানতে চাইনি, আমি জানতে চেয়েছি আমার মোবাইল বিল কত?’
