প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ১৯:৫৬
বায়ু প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের এক কথায় উত্তর বা জ্ঞান স্তরের প্রশ্নসমূহ দেওয়া হলো। এক কথায় উত্তর প্রস্তুত করে যদি অধ্যায় করে পড়া হয় তবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নসমূহের উত্তর করতে পারবে। এক কথায় বা জ্ঞানস্তরের প্রশ্ন: প্রশ্ন :আমাদের কে চারদিক থেকে কী ঘিরে আছে? উত্তর: বায়ু। প্রশ্ন :বায়ুর আবরণকে কী বলে? উত্তর: বায়ুমণ্ডল। প্রশ্ন :কিসের ফাঁকে ফাঁকে বায়ু থাকে? উত্তর: মাটির কণার। প্রশ্ন :পানিতেও কী মিশে থাকে? উত্তর: বায়ু। প্রশ্ন :পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান কী? উত্তর: বায়ু। প্রশ্ন :শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে কী গ্রহণ করি? উত্তর: আক্সিজেন। প্রশ্ন :আগুনের সাহায্যে আমরা কী করি? উত্তর: খাবার রান্না করি ও পানি ফুটাই। প্রশ্ন :কী আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে শক্তি উত্পাদন করে? উত্তর: অক্সিজেন। প্রশ্ন :কী পুড়িয়ে কল কারখানা চালাই, গাড়ি চালাই, বিদ্যুত্ উত্পাদন করি? উত্তর: জ্বালানি। প্রশ্ন :বায়ুতে প্রধানত কী থাকে? উত্তর: নাইট্রোজেন, অক্সিজেন, কার্বণ-ডাই অক্সাইড। প্রশ্ন :বায়ুকে আমরা নানাভাবে কী করি? উত্তর: ব্যবহার। প্রশ্ন :মাছ কিভাবে বেঁচে থাকে? উত্তর: বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। প্রশ্ন :ফুটবলের বায়ু বের করে দিলে কি হবে? উত্তর: ফুটবলটি চুপসে যাবে। প্রশ্ন :বায়ুশূন্য ফুটবলে বায়ু ভরে দিলে আমরা কী পাই? উত্তর: সুবিধা। প্রশ্ন :কীসের বিভিন্ন উপাদানকে আমরা নানা ভাবে ব্যবহার করি? উত্তর: বায়ুর। প্রশ্ন :শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় কী থেকে অক্সিজেন দেওয়া হয়? উত্তর: সিলিন্ডার। প্রশ্ন :কোথায় গেলেও সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে যেতে হয়? উত্তর: পর্বতের চূড়ায়। প্রশ্ন :কোথায় অক্সিজেনের পরিমাণ কম থাকে? উত্তর: পর্বতের চূড়ায়। প্রশ্ন :কোথায় আমরা শ্বাস গ্রহণ করতে পারি না? উত্তর: পানির নিচে। প্রশ্ন :কারা কিছু খুঁজতে অনেকক্ষণ নদী না সমুদ্রের নিচে থাকলে অক্সিজেনের সিলিন্ডার সাথে নেন? উত্তর: ডুবুরিরা। প্রশ্ন :গাছের বৃদ্ধির জন্য কী সার দেওয়া হয়? উত্তর: ইউরিয়া প্রশ্ন :ইউরিয়া সার প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়? উত্তর: নাইট্রোজেন। প্রশ্ন :কী সংরক্ষণ করতে নাইট্টোজেন ব্যবহার করা হয়? উত্তর: নানা ধরণের টিন বা প্যাকেটজাত খাবার। বুদবুদটা আসলে কিসের? উত্তর: কার্বন-ডাই অক্সাইডের।