পড়ার বিষয় : গ্লোবাল এভিয়েশনে লেখাপড়া

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ১৯:৫৮
বর্তমান সময়ে শিক্ষার্থীরা চায় একটু ব্যাতিক্রম ধারার বিষয়ের ওপর পড়তে যাতে সময়ও বাঁচে। সর্বত্র যে কয়টি বিষয়ের চাহিদা রয়েছে তার মধ্যে এভিয়েশন ম্যানেজমেন্ট একটি। যে কোনো বিভাগ হতে পাশ করে এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করতে পারবে এবং বিশ্বের যে কোনো দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগও পাবে। যারা জটিল বিষয়ের সমাধান করতে সক্ষম তারা নিজের প্রচেষ্ঠায় ভবিষ্যত্ গড়তে পারবে এ বিষয়ে পড়াশোনা করে। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে চার বছরে কোর্সটি করতে পারে। এক্ষেত্রে ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। এরপর শুধু বাংলাদেশই নয় ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে এবং এভিয়েশন সেক্টরে কাজও করতে পারবে। অবশ্য এখন লেভেল-৬ ক্যাটেক থেকে সম্পন্ন করা যায়। কারা পড়তে পারবে:এসএসসি, এইচএসসি পাস করা স্টুডেন্টরা এভিয়েশন ম্যানেজমেন্টে পড়তে পারবে এসাইনমেন্ট বেসড শিক্ষা কার্যক্রম থেকে সহজেই শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করতে পারবে। যে সব বিষয় অন্তর্ভূক্ত রয়েছে:এভিয়েশন ইন্ডাস্ট্রিজ ও এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট যেখানে হেলথ, সেফটি এন্ড সিকিউরিটি ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, মিটিং কাস্টমার নীডস ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ার ট্রাভেল, এয়ারক্রাফট ওপারেশনস, মার্কেটিং দি এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, ই-বিজনেস ফর এয়ারলাইন্স, এয়ারক্রাফট এন্ড এয়ারফিল্ড পারফরমেন্স, প্রিপারেশন ফর ওয়ারকিং ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, হিউম্যান রিসোর্স ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ারপোর্ট এমার্জেন্সি অপারেশন, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টস অব এভিয়েশন এয়ারপোর্ট অপারেশন্স, টীম লীডারশীপ ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ফর এভিয়েশন, ফার্স্ট এইড এন্ড হেলথ ফর এভিয়েশন, হ্যান্ডলিং এয়ারফ্রাসেন্জারস, এয়ার কার্গো অপারেশনস, এয়ারপোর্ট র্যাম্প হ্যান্ডলিং প্রভৃতি। কোথায় করবেন:বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সটি এদেশে ক্যাটেক চালু করেছে যেখান থেকে এটি সম্পন্ন করে বাংলাদেশসহ পুরো বিশ্বজুড়ে এভিয়েশন বিষয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কলেজটির প্রধান ক্যাম্পাস সেক্টর- ১১, রোড- ২, বাড়ী- ১৪, উত্তরা, ফোন ০১৯২৬৩০২৯৪০।