ক্লাসিক প্রত্যাবর্তন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২০:২৪
১৯৬৩ সালে মুক্তি পেয়েছে সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘মহানগর’। রক্ষণশীল পরিবারে এক নারীর চাকরি করা এবং ঘরের চৌকাঠ পেরোনোর বিষয়টিই এই ছবির মূল উপজীব্য। এই ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন মাধবী মুখার্জী এবং জয়া বচ্চনের ডেব্যু—এই দুটি বিষয়ই এই ছবির জন্য গুরুত্বপূর্ণ। কালজয়ী এই ক্লাসিক ছবিটি আজ আবার ৮টি শহরে নতুনভাবে মুক্তি দেওয়া হচ্ছে।