অভিনেত্রী ববির এখন সুসময়ই বলা যায়। কারণ সাম্প্রতিক সময়ের সবকটি বড় বাজেটের ছবির প্রধান চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী। মূলত মালেক আফসারীর একটি ছবিতে শাকিবের সাথে বেশ খোলামেলা দৃশ্যের একটি গান দিয়েই চলচ্চিত্রে আলোচনায় আসেন। এরপরে অবশ্য একাধিক আইটেম গানের অফার এসেছে। কিন্তু হুটহাট করে আইটেম গানের ব্যাপারে আপত্তি ববির।
সামনে আসছে শাকিব প্রযোজিত ছবি, তরুণ নির্মাতা ইফতেখারের নতুন চলচ্চিত্রের কাজ। এসব ছবির ওপরই নির্ভর করছে ববির ক্যারিয়ারের দৈর্ঘ্য কতটা হবে। তবে ইফতেখারের নতুন চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অ্যাকশনধর্মী ছবিতে আসছেন তিনি। নায়িকা হিসেবে কেন্দ্রীয় চরিত্রে এর আগে কাজ করেছেন মাহি। এরপরে ববির ছবিটি কীভাবে দর্শকেরা নেবেন সেটিরই অপেক্ষা এখন সবার।
তবে আত্মবিশ্বাসী ববিকে নিয়ে এরই মধ্যে একাধিক নির্মাতারা ভাবলেও ঠিক কাজ করতে পারছেন না। কারণ শিডিউল অনুযায়ী আগামী দুই বছরের ভেতরে কোনো শিডিউল নেই তার!
