নভেম্বরে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর হলিউড তারকা পল ওয়াকারের সিক্যুয়েল ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এর কাজ প্রায় থমকে গিয়েছিল। অবশেষে আবারও শুরু হচ্ছে ছবিটির কাজ। এই সিক্যুয়েলে অভিনয় করবেন পলের দুই ভাই—কোডি ও ক্যালিব ওয়াকার। প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সালের ভাষ্যে, ‘পলের মৃত্যুর পর আমরা পুরো ছবির পরিকল্পনা নিয়ে থমকে গিয়েছিলাম। ভেবেই পাচ্ছিলাম না, কীভাবে শুরু করব। অবশেষে পলের পরিবারের ভাইদের নিয়ে যখন ভাবা হলো, সত্যিকার অর্থেই বিষয়টি আশ্বস্ত করে আমাদের। এখন তাদেরকেই প্রস্তুত করা হচ্ছে। এছাড়া এই ছবিটি পুরো গল্পই একটি টিম ও একটি ফ্যামিলিকে নিয়েই আবর্তিত। তাই পলের পরিবার এর সাথে যুক্ত হলে, দর্শকেরাও এখান থেকে বিচ্যুত হবে না।’
বর্তমানে পলের ভাইদেরকে ছবিটির জন্য প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এমটিভি মুভি অ্যাওয়ার্ডেও পল ওয়াকারকে ট্রিবিউট করা হয়।
