বাজারে এলো টুটুলের প্রথম একক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২০:২৬
বৈশাখ উপলক্ষে বাজারে এলো আরজে টুটুলের প্রথম একক অ্যালবাম ‘তোকে পাওয়ার সম্ভাবনা’। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। এর মধ্যে ৩টি ডুয়েট। ডুয়েট গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, শশী, কনিকা। তাছাড়া অ্যালবামটিতে থাকবে একটি মৌলিক ফোক গান। আর একটি স্পেশাল গান ‘বাবা’-কে নিয়ে। এই গানটির ব্যাপারে টুটুল বলেন, ‘পুরো অ্যালবামটাই আমার বাবাকে উত্সর্গ করা। আমার বাবা নেই। বাবার প্রতি ভালোবাসার স্বাক্ষর এই গানটি। গানটি লিখেছি আমি ও আমিরুল মোমেনীন মানিক। অ্যালবামটি কাজ করা হয়েছে প্রায় দেড় বছর ধরে। অ্যালবামের টাইটেল গানের মিউজিক ভিডিও ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। প্রায় সবকটি চ্যানেলে ভিডিওটির প্রচারণা শুরু হয়ে গেছে।’