আনন্দ অবসরে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২০:২৬
রাজধানীর বিভিন্ন ভেন্যুতে আজকের সাংস্কৃতিক আয়োজন আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা জুম গ্যালারিতে চলছে শিল্পী মো. আবু সেলিমের ‘আমার প্রিয় মাতৃভূমি ৪’ শীর্ষক ৪র্থ একক কার্টুন প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত । প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। বেঙ্গল শিল্পালয় শিল্পী ইফাদ আরা দেওয়ানের ‘লাস্ট সামার’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বলাকা সিনেওয়ার্ল্ড দবির সাহেবের সংসার :দুপুর ১২-৩০, বিকাল ৩-৩০, সন্ধ্যা ৬-৩০, রাত ৯-৩০ স্টার সিনেপ্লেক্স ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইটার সোলজার : সকাল ১১টা, দুপুর পৌনে ২টা, বিকাল সাড়ে ৪টা, সন্ধ্যা সোয়া ৭টা। জোনাকির আলো :সকাল ১০.৫০, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা। দ্য লিজেন্ড অব হারকিউলিস (থ্রিডি) :সকাল সাড়ে ১১টা, দুপুর দেড়টা, বিকাল পৌনে ৪টা, সন্ধ্যা পৌনে ৭টা। তথ্য সংগ্রহ :মোস্তাফিজুর রহমান