আলজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন, আবারো জয়ের পথে বুতোফ্লিকা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:১৬
আলজেরিয়ায় চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতোফ্লিকা। দেশটির স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে তার জয়ের এ সম্ভাবনার খবর প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা নাগাদ ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালীন বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ দেখা দেয়। এসময় সংঘর্ষে ৭০ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়।