নবীনগরে দুস্থ মহিলাদের ভাতা নিয়ে অনিয়ম

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৮
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুস্থ মহিলাদের ও সেলাই প্রশিক্ষণার্থীদের ভাতা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভাতা দেয়া নিয়ে গর্ভবতী মহিলাদের তোপের মুখে পড়েন মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম। পরে তাদের ভাতা প্রদান করে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযোগ উঠেছে- উপজেলার ৭৪১ জন দুস্থ গর্ভবতী মহিলাকে প্রতিমাসে মাথাপিছু ৩৫০ টাকা করে ভাতা দেয়া হচ্ছে কিন্তু সরকারিভাবে ৭৪১ জনের নামে ভাতা তোলা হলেও প্রকৃতপক্ষে সেই ভাতা অর্ধেকজনকেও দেয়া হচ্ছে না। এ ব্যাপারে মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আরা তার বিরুদ্ধে গর্ভবতী ভাতা ও সেলাই প্রশিক্ষণের ভাতা লুটপাটের কথা অস্বীকার করে বলেন, স্বচ্ছতার সাথে চেয়ারম্যানদের সমন্বয়ে প্রতি সপ্তাহে একটি ইউনিয়নে এ ভাতা প্রদান করা হয়।