ভালুকায় জনগণের হাতে পাঁচ ছিনতাইকারী আটক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৯
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ভালুকায় অভিনব কায়দায় সিএনজি ছিনতাই করে পালানোর সময় পাঁচ ছিনতাইকারীকে সিএনজিসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার যাত্রীবেশে তিনজনের একটি ছিনতাইকারী দল ময়মনসিংহ শহর থেকে ভালুকা উপজেলার সিড স্টোর বাজার পর্যন্ত সিএনজি ভাড়া করে। পথে ভালুকা থেকে একজন ও সিড স্টোর বাজার থেকে আরো একজন লোক সিএনজিতে উঠে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে ওই এলাকার ঢালীবাড়ি মোড় দিয়ে গজারি বনে ডুকে সিএজি ড্রাইভার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাইয়ারচর গ্রামের চাঁন মিয়ার পুত্র রুবেল (২২) এর হাত-পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে রেখে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। পরে সিড স্টোর বাজারের লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে পারুলদিয়া বাজারে স্থানীয় লোকজন সিএনজিসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো—ময়মনসিংহের কালিরচরের মইজ উদ্দিনের পুত্র মহসিন (১৮) ও ভাটিকাশরের তোঁতা মিয়ার পুত্র শহিদ (১৮), ভালুকা উপজেলার আশকা গ্রামের হেলাল মিয়ার পুত্র সোহেল (১৮), কাঠালী গ্রামের খোরশেদ আকন্দের পুত্র তছলিম আকন্দ (২২) ও একই গ্রামের আবুল হাসেনের পুত্র আরমান (১৪)।