মাদারীপুর সদর হাসপাতালে চিকিত্সকের ৮ পদ শূন্য

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:৩০
মাদারীপুর প্রতিনিধি জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সকসহ বর্তমানে প্রয়োজনীয় লোকবলের অভাবে চিকিত্সা সেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। যে কারণে হাসপাতালে আগত রোগীরা সুচিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে সদর হাসপাতালে কনসালটেন্টেরসহ চিকিত্সকের ৮টি শূন্য রয়েছে। সংশি¬ষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাসপাতালে কনসালটেন্ট মেডিসিন ও কার্ডিওলজির ২টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। জুনিয়র কনসালটেন্ট চক্ষু, এ্যানেস্থেশিয়া ও রেডিওলজির ৩টি পদ বর্তমানে শূন্য। আবাসিক মেডিক্যাল অফিসারের পদটি শূন্য থাকায় জোড়াতালি দিয়ে চালিয়ে নেয়া হচ্ছে কাজ। মেডিক্যাল অফিসার ইএমও এবং হোমিওপ্যাথির ২টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে।