মদনে বাসায় বসে অফিস করছেন ইউএনও

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:৩০
মদন (নেত্রকোণা) সংবাদদাতা মদনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইউএনও’র দ্বন্দ্বের অবসান না ঘটায় ২১ দিন ধরে ইউএনও মোহাম্মদ সফিউল আলম বাসায় বসে অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। গতকাল বুধবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২৬ মার্চ থেকে ছুটি বাদে এ যাবত্ ঘেরাও কর্মসূচি অব্যাহত রয়েছে। ইউএনওকে অপসারণ করা না হলে জেলা কমান্ডের সমন্বয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কমান্ডার ছদ্দু মিয়া, মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম হিরু, রুকন উদ্দিন, আব্দুর রহিম ও হেলাল উদ্দিন তালুকদার প্রমুখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম জানান, আপনারা ভাল জানেন। জেলা প্রশাসক ডঃ আবুল কালাম আজাদ জানান, বিষয়টি নিয়ে উপর মহলে আলোচনা হচ্ছে।