বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিক গত বৃহস্পতিবার উপজেলা হাসপাতাল রোড আমাতুল্লা মার্কেটের চক্ষু চিকিত্সা কেন্দ্র থেকে ভুয়া ডাক্তার ধীমান বিশ্বাসকে (২৮) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার করে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। সে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এ কি এম ওমর শরীফের প্যাড ও সিল ব্যবহার করে দীর্ঘদিন যাবত্ চক্ষু চিকিত্সা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার রাধানগর গ্রামে বলে জানা গেছে।
