পাচারকালে নান্দাইলে সার আটক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:৩১
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের নান্দাইলে কৃষি মন্ত্রণালয়ের দেয়া প্রণোদনার ২৮ বস্তা সার পাচারকালে আটক করেছে পুলিশ। এই সার কৃষকদের মাঝে বিতরণ করার কথা থাকলেও তা কালোবাজারিদের কাছে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার ২৭০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি আউশ ধানের বীজ বিতরণ করা হয়। তবে তিনি সার আটকের সংবাদটি শুনেছেন বলে জানান। সার আটকের সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, টমটম চালক আব্দুল কাদির ও জব্দকৃত সার আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সার আটককালে কালোবাজারি পালিয়ে যায়।