সোনারগাঁওয়ে ৩৬ ঘণ্টায় তিনজনের লাশ উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:১৫
উপজেলায় গত ৩৬ ঘণ্টায় পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত মঙ্গলবার সোনারগাঁও কাঁচপুর শীতলক্ষ্যা নদীরপাড়ে আশপাশের লোকজন অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গত বুধবার ভোরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামে নাছরিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী আরিফ ও শ্বশুর বাড়ির লোকজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে। অপর দিকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঁচপুর মোড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে সোনারগাঁও থানার এসআই। পুলিশ ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করেছে। সোনারগাঁও থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।