ইত্তেফাক রিপোর্ট
আজ শনিবার শ্রমিক দলের ৭ম দ্বিবার্ষিক জাতীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দুই দিনব্যাপী এ কাউন্সিল শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
