জেপি প্রেসিডিয়াম সদস্যের পিতা আমজাদ হোসেন খানের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:১৬
জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খানের পিতা মরহুম আমজাদ হোসেন খানের (মতি মিয়া) চতুর্থ মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার যথাযোগ্য মার্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল জেলার ধনবাড়িস্থ মুসুদ্দী গ্রামের নিজ বাড়িতে গতকাল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবু সাঈদ খানসহ স্থানীয় জেপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের পরে কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি