শোক সংবাদ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:১৬
আবু বক্কর চৌধুরী চট্টগ্রামের পটিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহম্মদ চৌধুরী টিপুর বাবা আশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর চৌধুরী (৮৩) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার নগরীর এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মো. শমসের মোল্লা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জিয়াউল হক জিয়ার বাবা মো. শমসের মোল্লা (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি স্ত্রী ও ৫ সন্তান রেখে গেছেন। সাহেরা খাতুন নারায়ণগঞ্জে সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনের মা সাহেরা খাতুন (৭০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।