১৩ দফা থেকে সরে যাব না: শফী

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১০
আওয়ামী লীগ-ছাত্রলীগের সাথে আমাদের শত্রুতা নেই, নাস্তিকরাই ইসলামের শত্রু। সরকারি দল যদি খাঁটি মুসলমান হন তাদের সাথে আমাদের কোন বিরোধ নেই। কারণ হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা কাউকে ক্ষমতার গদি থেকে সরিয়ে বা কাউকে গদি পাইয়ে দেয়ার জন্য রাজনীতি করি না। আর বর্তমান সরকার যদি আমাদের ১৩ দফা দাবী না মানে তাহলে আমাদের করার কিছুই নাই। ইসলাম আকিদা রক্ষায় আমাদের দেয়া ১৩ দফা থেকে আমরা কখনো সরে যাবো না। আর যারা কোরআন সুন্নাহ মানে না তারা নাস্তিক। তারা জারজ সন্তান। আল্লাহর জমিনে খোদার প্রদত্ত নেয়ামত ভোগ করবে, আর তার আনুগত্য করবে না এমন নাস্তিকদের ঠাই এই বাংলার গতকাল শুক্রবার জুমার পরে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের মাঠে একামুতুদ্দিন সংগঠন ও হকার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বাংলাদেশ হেফাজত ইসলামের আমির ও কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেছেন। এসময় তিনি বলেন, আমরা ইসলামকে হেফাজত করার কথা বলছি। এদেশের আলেম-ওলামাদের পক্ষে যোক্তিক দাবীগুলো সরকারকে বলে যাবো। সরকার বাস্তবায়ন করলে ভাল, আর না করলে আমাদের করার কিছ ুনেই। তিনি আরো বলেন, আমরা ইসলামের কথা বললে জঙ্গিবাদ হয়ে যায়। আর জঙ্গিবাদ কি সেটিই আমি জানি না। অথচ স্কুল কলেজের ছাত্ররা দু’ ভাগে ভাগাভাগি হয়ে গোলাগুলি করে। আমি চ্যালেঞ্জ করে বলছি মাদ্রাসার ছাত্ররা এরকম কোন ঘটনার সাথে জড়িত তার প্রমাণ দিতে পারলে আমি তাকে পুরস্কৃত করব।