খানিকটা উঁচুতে তুলে ধরা একজনের হাতের সঙ্গে অনেকটা তালি বাজানোর মতো করে অন্যজনের হাত মেলানোর যে প্রক্রিয়া সেটিকেই কেতাবি ভাষায় বলা হয় ‘হাই ফাইভ’। আর এভাবে অন্যদের সঙ্গে হাত মেলানোর ক্ষেত্রে এক মিনিটে সবচেয়ে বেশি ‘হাই ফাইভ’-এর রেকর্ডটি যার দখলে তিনি হলেন নেপালের অধিবাসী দীপক শর্মা। জাতিসংঘের আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের অংশ হিসেবে গেল বছরের ১২ আগস্ট কাঠমন্ডুর বাত্তিসপুটালির ওল্ড বানেশ্বরে অবস্থিত গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল কলেজের সর্বমোট ২১২ জন শিক্ষার্থীর এক মিনিটে ‘হাই-ফাইভ’ সম্পন্ন করে এই রেকর্ডটি গড়েন দীপক।
