জোকস

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৩৩
 জেলার :এর আগেও তো বহুবার এই জেলে তুমি এসেছো। আবার ছাড়া পেয়ে চলেও গেছ। তা এইবার কেন এলে শুনি? চোর :এইবার স্রেফ একটা কাশির জন্যই আমাকে জেলে আসতে হলো। কাশি শুনেই তো মালিক জেগে উঠলো আর তারপর...  প্রথম বান্ধবী :শিমুল যা আয় করে তাতে কি তোর চলে? দ্বিতীয় বান্ধবী :না আয়ে ঠিক না চললেও ও এর-ওর কাছ থেকে যা ধার করে তা দিয়ে ঠিকই চলে যায়!  :বাবা, বাবা, কিছু ছেলে খেলার মাঠের পাশে একটা সুইমিংপুল বানাবে বলে চাঁদা চাইতে এসেছে। কী বলব? :কিছু বলবার দরকার নেই। ওদেরকে গোসলখানা থেকে এক বালতি পানি দিয়ে দাও। আর বলে দাও সুইমিং পুলটা বানানো হলে এভাবে প্রতিদিন এক বালতি করে পানি আমরা ওদের দিয়ে যাবো!  প্রথম ভিখারি :আচ্ছা তুই যে লটারির টিকিটটা কিনলি তাতে যদি প্রথম পুরস্কার হিসেবে বিশ লাখ টাকা পেয়ে যাস তাহলে কী করবি? দ্বিতীয় ভিখারি :প্রথমেই কিছু টাকা দিয়ে একটা ঠেলাগাড়ি কিনব আর সেটা ঠেলার জন্য একটা ছেলে রাখব। এভাবে হেঁটে হেঁটে ভিক্ষা করতে আর ভালো লাগে না!  মা :কী রে বঙ্কু কাঁদছিস কেন? বঙ্কু :খেলতে যেয়ে হাতে ব্যথা পেয়েছি মা। মা :কখন ঘটল এই ঘটনা? বঙ্কু :ঘণ্টা খানেক আগে? মা :কিন্তু আমি তো অনেকক্ষণ থেকে পাশের ঘরেই বই পড়ছিলাম। তোর কান্নার শব্দ শুনলাম না তো। বঙ্কু :আমি তো ভেবেছিলাম তুমি বাসায় নেই, তাই না কেঁদে বসেছিলাম!