আড্ডাসঙ্গী!

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৪৯
মডেলিং-অভিনয়ে গত কয়েক বছর ধরেই দাপিয়ে বেড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। এছাড়া দীর্ঘদিন পর লাক্সের বাংলাদেশ বিজ্ঞাপনের মডেলও হয়েছেন তিনি। এছাড়া স্বপন আহমেদ ও মোস্তফা সরয়ার ফারুকীর দুটি ছবির কাজও করছেন। যা খুব শিগগিরই মুক্তি পাবে। এছাড়া এবারের লাক্স সুন্দরী রিয়েলিটির ক্যাম্পেইন বিজ্ঞাপনেও অংশ নিচ্ছেন মেহজাবীন। নিজের ব্যস্ততার এই ফিরিস্তির ভেতরেও যে কাজটি খুব নিয়ম করে করেন তা হলো ‘আড্ডাবাজি’। গেল পহেলা বৈশাখে তেমনই মেতেছিলেন সারাদিনের আড্ডাবাজিতে। মডেল-অভিনেত্রী পিয়া আর মেহজাবীন চলচ্চিত্রে প্রায় একই সময়ে হাঁটা শুরু করলেও দুজনার ভেতরে সখ্য বেশ। তা এই ছবিতে যেন খুবই স্পষ্ট। দুজনই বৈশাখী সাজে শহুরে আনন্দভোগেই ব্যস্ত ছিলেন।