এফডিসি থেকে বিদায়

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৫০
এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নিয়েছেন নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায়। চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ায় তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন উর রশীদ। দায়িত্ব থেকে অব্যাহতি প্রসঙ্গে জানতে ফোনে চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, পীযূষ বন্দোপাধ্যায় তার দায়িত্বকালীন সর্বশেষ চলচ্চিত্র মেলা পরিচালনা করেন।