প্রাথমিক বিচারক সঙ্গীত তিওয়ারী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৫১
‘মীরাক্কেল’-ভক্তদের সবার কাছেই সঙ্গীত তিওয়ারী খুবই পরিচিত একটি নাম। ‘মীরাক্কেল’ থেকে খ্যাতি পাওয়া সঙ্গীত এবারে ‘মীরাক্কেল’-এরই বিচারক হিসেবে আসছেন ঢাকায়। ইমেইলে সঙ্গীত জানান, ‘এখনও ঠিক কনফার্ম না। পুরো বিষয়টি জানে ‘মীরাক্কেল’ ম্যানেজমেন্ট। তবে আমরা ২২ তারিখ ঢাকা আসব। ২৩ এপ্রিল হবে চট্টগ্রামে অডিশন, ২৪ এপ্রিল বগুড়ায় অডিশন এবং ২৫ এপ্রিল ঢাকায় অডিশন।’ প্রাথমিক বাছাই পর্বের বিচারক হিসেবে এভাবে ঢাকা আগমন প্রসঙ্গে সঙ্গীত তিওয়ারী বলেন, ‘আমার কাছে তো দ্বিগুণ আনন্দের মতো ব্যাপারটি। কারণ ঢাকায় আসার ইচ্ছে ছিল আমার অনেকদিনের। সেটি পূরণ হবে। আর আজকের আমি যে কারণে, সেই প্রজেক্টেরই বিচারক হিসেবে ঢাকায় আসছি।’