চীনে দুর্নীতি বিরোধী বিক্ষোভে ৪ কর্মীর কারাদণ্ড

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৩
চীনে দুর্নীতি বিরোধী বিক্ষোভ প্রদর্শনের দায়ে আদালত শুক্রবার চারজনকে কারাদণ্ড দিয়েছে। ছোট ধরনের দুর্নীতি বিরোধী বিক্ষোভ প্রদর্শনে এ চারজনের ভূমিকা থাকায় তাদের দুই থেকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। নিউ সিটিজেন মুভমেন্টের এ চার কর্মী দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব প্রকাশে তাদের প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন শে¬াগান সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। এ সংগঠনের সদস্যরা গত বছর বেইজিংয়ে শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ প্রদর্শন করেন। বেইজিংয়ের হাইদিয়ান জেলা আদালত একটি সরকারি ব্লগে জানায়, ‘জন শৃংখলা ব্যাহত করে বিক্ষোভ প্রদর্শন করার দায়ে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়।’