উত্তর প্রদেশে ধূলিঝড়ে ২৮ জনের মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৩
ভারতের উত্তর প্রদেশে প্রবল ধূলিঝড়ে অন্তত ২৮ জন মারা গেছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। ঝড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে মাটির ঘরবাড়ি। উত্তর প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ধূলোর ঝড় আছড়ে পড়ে। সঙ্গে বৃষ্টি। ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছ ও বাড়ির নিচে চাপা পড়ে ফারুকাবাদেই মারা গেছে অন্তত ১০ জন। বারাবাঙ্কিতে দু’শিশুসহ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাদেশিক রাজধানী লক্ষ্নৌতেও এক ব্যক্তি মারা গেছে। এছাড়া সীতাপুর, হারদুই ও জালাউনে মারা গেছে আরও দশজন। এছাড়া রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমা ঝঞ্ঝার দরুন এ ঝড় ও বৃষ্টি হয়েছে।