আমরাজুড়িতে ২ দিন ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৪
পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের আমরাজুড়ি ফেরির ইঞ্জিন ও কন্ট্রোল প্যানেলে ত্রুটির কারণে গত শুক্রবার থেকে চলাচল বন্ধ রয়েছে। এতে বরিশাল, ঝালকাঠী, বাগেরহাট, স্বরূপকাঠী, পিরোজপুরসহ অন্য এলাকার চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে রয়েছেন। আমরাজুড়ি ফেরিঘাটের ইজারাদার জানান, এ রুটে মাত্র একটি ফেরি। পন্টুনটিও জরাজীর্ণ। পুরনো ফেরিটি জোড়াতালি দিয়ে চললেও প্রায়ই তা নদীর মাঝপথে অচল হয়ে পড়ে। গত ছয় মাসে আমরাজুড়ি ফেরিটি অন্তত ২০ বার বিকল হয়েছে।