মাটির চুলা বিক্রি করে সংসার চালান সাবিত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৪
মাটির চুলা তৈরি করে সংসারের হাল ধরেছেন সাবিত্রী। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকি এলাকায় বেড়ি বাঁধে তার বসবাস। সেখানে তিনি প্রতিদিন ৫/৬টি মাটির চুলা তৈরি করেন। স্বামী সুধীর দাস ষাটনল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। চুলা তৈরির জন্য তিনি পুকুর-ডোবা থেকে মাটি সংগ্রহ করেন। এ চুলা নৌকাতে বসবাসকারী বেদে পরিবার বেশি ব্যবহার করে। এছাড়া মৌসুমী পিঠা ব্যবসায়ী ও গ্রামের অনেক নারীও এ চুলার ক্রেতা। এক মুখওয়ালা চুলার দাম পড়ে সাধারণত মানভেদে ১০০/১২০ টাকা। আর দুই মুখওয়ালা চুলার দাম পড়ে ২০০ টাকা বা এর কিছু কম-বেশি।