টেকনাফে মাদক পাচারকারী গুলিবিদ্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৮
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে গত শুক্রবার রাত দশটার দিকে বিজিবির সঙ্গে ইয়াবা পাচারকারী মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে বিজিবি চার সদস্য আহত ও এক পাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় বিজিবি সাড়ে ৪৯ হাজার পিচ ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় এক পাচারকারীকে আটক করেছে। রাত নয়টার দিকে পাঁচ-ছয়জনের ইয়াবাপাচারকারী একটি নৌকা থেকে নেমে আড়াই নাম্বার স্লইসগেইটের বেড়িবাঁধে উঠে এসে পাশ্ববর্তী মাঠের দিকে এগিয়ে আসার সময় বিজিবি তাঁদের থামতে বললে তাঁরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। বিজিবিও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় চার বিজিবির সদস্য খোরশেদ আলম, শ্রী মিন্টুন দাশ, মো মজিদ ও নুরুল ইসলাম আহত হয়। এ ঘটনায় পাচারকারী দলের সদস্য মো. ইসমাঈল (৪২) গুলিবিদ্ধ অবস্থায় সাড়ে ৪৯ হাজার পিচ ইয়াবাসহ আটক করে বিজিবি।