বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনে মাজহারুল ইসলাম বাদল সভাপতি ও জাহাঙ্গীর আলম মাঝি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে রুম্মান কাজী, সাংগঠনিক সম্পাদক রেজাউল মাতুব্বর, সহ-সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ ইউনুস হাওলাদার, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোসাইন সন্নামত, কার্যনির্বাহী পদে সজল বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৮টি পদে এবার ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্সবমুখর পরিবেশে বৃহস্পতিবার ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সংবাদপত্র এজেন্টসহ গণমাধ্যম সংশ্লিষ্টরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
