একটি গ্রামসহ পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:১১
শুক্রবার গভীর রাতে গোয়ালঘরের মশা তাড়ানোর কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ডাঙ্গাপাড়া গ্রাম। আগুনে অন্তত ৩০টি পরিবারের ৯০টি ঘর, ১০-১২টি গরু-ছাগল, হাঁস-মুরগি, ধান-চাল সবই ভস্মীভূত হয়েছে। রাত ৩টার কিছু পরে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের ওই গ্রামে আগুনের সূত্রপাত হয়। নীলফামারী ও সৈয়দপুর দমকলের ২টি ইউনিট প্রায় ৩ ঘন্টা পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজদিখান উপজেলার বাসাইল বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে স্টেশনারী ও কসমেটিক, টেইলার, জুতার দোকান রয়েছে। গভীর রাতে বাজারের দোকানে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে ঘোষণা করলে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ উদঘাটন করতে পারেনি। এতে প্রায় ৮ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।