বিদ্যুতের দাম কমান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:২১
বগুড়া জেলা সদরের কানপাড়া, চাপড়পাড়া, নিচ চাপড়পাড়া, আদর্শপাড়া, দক্ষিণ মালগ্রাম, দক্ষিণপাড়া, নতুনপাড়া, মধ্যপাড়া গরিব এলাকা হিসেবে পরিচিত। এখানেই থাকেন একজন সাদা মনের মানুষ। তিনি ২০১১ সালে ‘অন-লাইন কোচিং সেন্টার’ প্রতিষ্ঠা করেন সেইসব দুস্থ, গরিব, মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যারা সমাজে সুবিধা বঞ্চিত। তিনি বিনামূল্যে পড়ান। আমরা রাতের ব্যাচের ২৫ জন ছাত্র পড়ি, টাকা-পয়সা দেই না। বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় স্যার পড়ানো বাদ দেবেন বলে জানিয়ে দিয়েছেন। এ অবস্থায় বিদ্যুতের দাম কমিয়ে আমাদের পড়ালেখা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নুর ইসলাম অন্নুর, ৭ম শ্রেণি, বগুড়া সেন্ট্রাল হাইস্কুল, বগুড়া