মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:২৫
সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরস্থ চাঁদ উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। তিনি তার ভাষণে বলেন, আজ দেশে অর্থনৈতিক দৈন্যতা বিরাজ করছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা দেশে আইনের শাসন ও সত্যিকার গণতন্ত্র ফিরে পেতে চাই। তিনি দেশের দুই প্রধান দলকে পরস্পর কাদা ছুঁড়াছুঁড়ি থেকে বিরত হওয়ার আহবান জানান।