বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বাংলাদেশের জনগণের ন্যায্য পানির দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে। সরকার যদি আমাদের লংমার্চে বাধা দেয় তাহলে জনগণই এর প্রতিরোধ করবে। এটা শুধু বিএনপির নয়, জনগণের লংমার্চ।
২২ এপ্রিল তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চে জনগণের অংশ নেয়ার আহ্বান সংবলিত প্রচারণা শুরু করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের কেন্দ কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। গতকাল বেলা ৩টা থেকে ৩-৪০ মিনিট পর্যন্ত তারা এ প্রচারণা চালান।
এম কে আনোয়ার অবিলম্বে সরকারকে পদত্যাগ করে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানান।
