আজ পবিত্র ইস্টার সানডে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২২:৩১
আজ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ইস্টার সানডে। এ উপলক্ষে ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে খ্রিষ্টান এসোসিয়েশন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, ইস্টার সানডে-তে সরকারি ছুটি এদেশের খ্রিষ্টান জনগণের দীর্ঘদিনের দাবি। ইস্টার সানডে উপলক্ষে এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন ও মহাসচিব মি. নির্মল রোজারিও এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রীষ্টান ভাই-বোনদের ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।