আব্দুল মান্নানের ইন্তেকাল

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২২:৩২
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান সরদার (৮৭) গতকাল শনিবার দুপুরে রাজধানীর খিদমাহ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মান্নান সরদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল মান্নান সরদার বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারি, বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।