শোক সংবাদ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২২:৩২
সৈয়দ খুরসিদ আলম ব্যবসায়ি এবং সমাজ সেবক সৈয়দ খুরসিদ আলম (৫২) গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি আশ্রায়ন বিল্ডার্স, এ এলফার্স্ট চয়েস এবং এ ওয়ান ফার্স্ট চয়েস ডেভেলপারসের চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার কুলখানি আগামীকাল সোমবার বাদ আছর মিরপুরের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। অহিদুর নাহার নোয়াখালীর চাটখিল উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের মা অহিদুর নাহার (৭৫) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। হাজী আবদুল হাই তালুকদার নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারের বাবা হাজী আবদুল হাই (১১০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। শফিকুর রহমান মজুমদার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিকুর রহমান মজুমদার (৮৪) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।