হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, পৃথিবীতে যতদিন কুফরী ও নাস্তিক্যবাদী শক্তি সক্রিয় থাকবে হেফাজতে ইসলাম ততদিন আন্দোলন অব্যাহত রাখবে। হেফাজত কখনো ইসলামবিদ্বেষী শক্তির সাথে আপোস করেনি, আগামীতেও তাদের সাথে আপোস হবে না। গতকাল শনিবার চট্টগ্রামের পটিয়া উপজেলায় খরনা রেলস্টেশন চত্বরে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা হাফেজ মুহাম্মদ আমিন বোয়ালভীর সভাপতিত্বে শানে রেসালাত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নূরুল্লাহ, মাওলানা নূরুল আলম চৌধুরী, মাওলানা আবদুর রহিম।
