বিজেপি নেতা গিরিরাজ বললেন

মোদীর সমালোচকদের ভোটের পর পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৭
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা গিরিরাজ সিং তার দলের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সমালোচকদের কঠোর ভাষায় হুমকি দিয়েছেন। ঝাড়খন্ডের গোড্ডা জেলার একটি সমাবেশে তিনি বলেছেন, বিজেপি যদি চলতি লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসে তবে মোদীর সমালোচকদের ভারতের মাটিতে ঠাঁই হবে না। তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে। গুজরাট বিধানসভার সাবেক এই মন্ত্রী আরো বলেন, মোদীর সমালোচনা মানে পাকিস্তানকে ভক্তি করা। তাই পাকিস্তানের ভক্তদের ভারতে না থাকাই ভালো। মোদীর এই একনিষ্ঠ সমর্থক নির্বাচনী প্রচারণায় কংগ্রেসের কঠোর সমালোচনা করে চলেছেন। অযাচিত মন্তব্য করায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় নির্বাচনী আচরণবিধি লংঘনেরও অভিযোগ উঠেছে।