লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৯
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রমিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায়-দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাজী মামুনুর রশিদ বাবলু গুলিবিদ্ধ হয়েছে। এসময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার সকাল ৯টা থেকে বাবলুর সমর্থকরা লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্থায় দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।