উপজেলায় গতকাল শনিবার চলন্ত বাসে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান বাদল (৬০) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি.....রাজেউন)। তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান বাদল ও তার মেয়ে সাবরিনা খান রিনা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসে রওনা দেন। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার মোড় এলাকায় পৌঁছলে তিনি হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
