শাহজালাল বিমানবন্দরে ৫০ লাখ ভারতীয় মুদ্রাসহ একজন আটক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:৩৬
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০ লাখ ভারতীয় রুপিসহ মোহাম্মদ ইদ্রিস (৩৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছেন। গতকাল এয়্যার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তিনি করাচি থেকে সংযুক্ত আরব আমিরাতের সারজাহ থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি অবতরণের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা তার ব্যাগেজ স্ক্যানিং করে কম্বলের ভিতরে লুকিয়ে রাখা উল্লেখিত মুদ্রা আটক করেন। আটককৃত ইদ্রিসের বাড়ি ফেনী জেলার সোনাগাছি এলাকায়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। রুটি তৈরির মেশিনে দুই কেজি সোনাসহ আটক ১ এদিকে রাত সোয়া ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি ওজনের ১৭টি সোনার বারসহ জাকির হোসেন নামক এক জনকে আটক করা হয়েছে। আটককৃত সোনার দাম প্রায় এক কোটি টাকা। লোকটির বাড়ি কুমিল্লায়। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন জাকির হোসেন নামের ওই যাত্রী। তিনি রুটি তৈরির মেশিনে ১৭টি সোনার বার ভরে রাত সোয়া নয়টার দিকে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। সন্দেহ হওয়ায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তার ব্যাগেজ তল্লাশি করে এই সোনা পান।