বাবা :কিরে, আমি যে তোর অংকের হোমওয়ার্কগুলো করে দিয়েছিলাম, সেটা স্যারকে দেখানোর পর তিনি কী বললেন?
ছেলে :স্যার বললেন, ‘তোর বাবার অংকের ভুলের জন্য তো আর তোকে শাস্তি দিতে পারি না!’
ছেলে :আব্বু দেখ ওই যে চোরের মা।
বাবা :দূর বোকা! চোরের মা কোথায়? ওটা তো একটা জিরাফ।
ছেলে :কেন, কালই তো তুমি পড়ালে চোরের মার বড় গলা।
স্ত্রী :কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামী :না, ঠিক তা নয়।
স্ত্রী :তাহলে?
স্বামী :পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
১ম বন্ধু :কিরে! ট্রাকের আঘাতে সামান্য একটু পা মচকেছে আর তাতেই একদম কাহিল! গত দুই সপ্তাহ ধরে একবারও ঘরের বাইরে যাচ্ছিস না যে!
২য় বন্ধু :ব্যথা সেরে গেছে ঠিকই, কিন্তু ঘরের বাইরে না যাওয়ার কারণটা একেবারেই আলাদা।
১ম বন্ধু :তা কারণটা কী একটু বলবি?
২য় বন্ধু :না, মানে, যে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়েছিল সেটার গায়ে লেখা ছিল ‘আবার দেখা হবে’!
