এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৫ : বাংলা প্রথমপত্র

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ১৯:৪৫
কপোতাক্ষ নদ ২৩. ‘আর কি হে হবে দেখা’- কবি কার সাথে দেখা হবার অভিলাষ ব্যক্ত করেছেন? (ক) নিজের জন্মভূমি সাগরদাঁড়ি গ্রামের সাথে (খ) মাতৃভূমির সাথে (গ) আপন মাতা-পিতার সাথে (ঘ) কপোতাক্ষ নদের সাথে ২৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতার বিষয়বস্তুতে প্রাধান্য লাভ করেছে কোনটি? (ক) স্নেহের তৃষ্ণা (খ) মাতৃভূমির প্রতি ভালবাসা (গ) নদীর সৌন্দর্যবোধ (ঘ) ভ্রান্তির ছলনা ২৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতার স্মৃতি কাতরতায় কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? (ক) দেশপ্রেম (খ) প্রকৃতির প্রীতি (গ) নদীর প্রতি মমতা (ঘ) শৈশব স্মৃতি ২৬. কপোতাক্ষ নদকে সাগরের প্রজারূপে গণ্য করা হয়েছে — (।) নদীর গন্তব্যস্থল সাগর বলে (।।) নদী সাগরের তুলনায় অনেক ছোট বলে (।।।) সাগর নদীর উত্পত্তি স্থল বলে কোনটি সঠিক ? (ক) । (খ) । ও ।। (গ) ।।। (ঘ) ।। ২৭. দূর প্রবাস জীবনে কবির মনে জাগিয়েছিল — (।) শৈশবের স্মৃতি (।।) কৈশরের স্মৃতি (।।।) যৌবনের স্মৃতি কোনটি সঠিক? (ক)।(খ) । ও।।(গ) । ও।।। (ঘ) ।। ও ।।। ২৮. মাইকেল মধুসূদন দত্ত স্বপ্নচারী জীবন ধারার প্রতি দূর্বার আকর্ষণে ছিলেন - (।) ইংরেজি ভাষা ও সাহিত্যের (।।) বাংলাদেশের (।।।) পাশ্চাত্য জীবন-ধারার কোনটি সঠিক? (ক) । (খ) । ও ।। (গ) । ও ।।। (ঘ) ।। ও ।।। ৯. আজন্ম উচ্চাভিলাষী মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে আপন করে নিতে পারেন নি - (।) বাংলাদেশকে (।।) বাংলা ভাষাকে (।।।) পাশ্চাত্য জীবন-ধারাকে কোনটি সঠিক? (ক) । (খ) । ও ।। (গ) । ও ।।। (ঘ) ।। ও ।।। ৩০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটিতে কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন - (।) কবিতার আঙ্গিক গঠন (।।) স্বদেশের জন্য হূদয়ের কাতরতা (।।।) ভাষার তীক্ষতা কোনটি সঠিক? (ক) । (খ) ।। (গ) ।।। (ঘ) ।। ও ।।। ৩১. কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন কে? (ক)কায়কোবাদ (খ)আবদুল হাকিম (গ) মধুসূদন দত্ত (ঘ) জসীম উদ্দীন ৩২. সনেটের বৈশিষ্ট্য- (।) চৌদ্দ চরণ (।।) অষ্টক (।।।) চৌদ্দ মাত্রা কোনটি সঠিক? (ক) ।। (খ) । ও ।।। (গ) ।।। (ঘ) ।। ও ।।। ৩৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্টক এর মিলবন্ধন - (।) ক খ খ-ক খ খ (।।) কখ, কখ, কখ (।।।) ঘঙচ-ঘঙচ কোনটি সঠিক? (ক) । (খ) । ও ।। (গ) ।।। (ঘ) ।। ও ।।। ৩৪. ‘সতত তোমারি কথা ভাবি এ বিরলে’- এখানে ‘সতত’ শব্দের অর্থ কী? (ক) সবসময় সর্বদা (খ) সহূদয়তা (গ) সংশয় (ঘ) ভুল ৩৫. সনেট জাতীয় কবিতার প্রবর্তক হিসাবে কার নাম সর্বাগ্রে স্মরণযোগ্য? (ক) শেক্সপিয়র (খ) গ্যাটে (গ) মিল্টন (ঘ) পেত্রার্ক ৩৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে? (ক) জুড়াই এ কাল আমি ভ্রান্তির ছলনে (খ) বহুদেশে দেখিয়াছি বহু নদ জলে (গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে (ঘ) দুগ্ধ- স্রোতোরূপী তুমি জন্মভূমি স্তনে নিচের উদ্দীপকটি পড় এবং (৩৭-৩৮) নং প্রশ্নের উত্তর দাও: অনন্ত গ্রামের ছেলে। পড়াশোনা করার জন্য শহরে এসেছে। কিন্তু সে গ্রামের কথা কিছুতেই ভুলতে পারছে না। ঘুমে, তন্দ্রায়, জাগরণে সে শুধু শুনছে গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর কলতান, পাখির ডাক-দেখছে গ্রামের মায়াময় দৃশ্যাবলি। ৩৭. উদ্দীপকটি তোমার পাঠ্য-বইয়ের কোন কবিতাকে সমর্থন করে? ক. বাংলা আমার খ. ঝর্ণা গ. তিতাস ঘ. কপোতাক্ষ নদ ৩৮. উদ্দীপকটির মাধ্যমে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির কোন দিকটি প্রকাশিত হয়েছে? ক. নিঃসঙ্গতা খ. ভ্রান্ত আবেগগ. স্মৃতিকাতরতা ঘ. নদীর প্রতি মমতা উত্তর (কপোতাক্ষ নদ): ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. গ