দেশের তৃতীয় সিনেপ্লেক্সেও অনন্ত

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২০:১০
ঢাকা শহরে এতদিন যে সিনেপ্লেক্স সংকট ছিল সেটা বোধ করি কাটিয়ে উঠতে শুরু করেছে। কারণ এক বসুন্ধরা সিনেপ্লেক্সের পর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমার পর এবারে শ্যামলী সিনেমার স্থলে শ্যামলী সিনেপ্লেক্স প্রতিষ্ঠিত হলে ঢাকাবাসীর যে আমাদের দেশীয় ছবি দেখার আগ্রহ তা অনেকটাই পূর্ণ হবে। সম্প্রতি উদ্বোধন হওয়া শ্যামলী সিনেপ্লেক্স নিয়ে অভিনেতা প্রযোজক এম এ জলিল অনন্ত এই কথা বলেন। আগামী ২৫ এপ্রিল থেকে শ্যামলী সিনেপ্লেক্সে শুরু হচ্ছে তার ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি। তবে এই ছবিটি দিয়ে নতুন রেকর্ড তৈরি করছেন বলে জানান অনন্ত। তার কথায়, ‘ডলবি সাউন্ড বা সেভেন পয়েন্ট ওয়ান সাউন্ড কোয়ালিটি চলচ্চিত্র একমাত্র মনসুন ফিল্মসের। সেদিক দিয়ে এই তিন সিনেপ্লেক্সে আমাদের ছবিই এখন সবচেয়ে পারফেক্ট। এর আগে ব্লকবাস্টার সিনেমাতে উদ্বোধনীতে শুরু হয় আমাদের ছবি দিয়ে। এরপর বসুন্ধরা সিনেপ্লেক্সেও আমাদের ছবির ৭ দিনব্যাপী মেলা চলেছে। এবারে দেশের তৃতীয় সিনেপ্লেক্সটিও আমার ছবি নিয়েই নতুন পরিকল্পনায় যাত্রা শুরু করল। তবে আমি মনে করি, শহুরে দর্শকদের হলে ফেরানোর জন্য এই সিনেপ্লেক্স আরও একাধিক প্রতিষ্ঠা করা উচিত।’