জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রাম থেকে ১শ’ ৭ কেজি ওজনের প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) সহ নুরুজ্জামান নামে এক মূর্তি ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, ওই এলাকায় মূর্তি কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল রবিবার সকালে অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে হাতেনাতে আটক করে।
